স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মী সমাবেশ। “অধিকার, ক্ষমতা, সমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে গতকাল সকালে মাতৃছায়া ক্যাফেটেরিয়ায় নারীদের সম্মানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান। অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের সকল নারী সহকর্মীদের পক্ষে বক্তব্য দেন খাদিজাতুল কুবরা ও শায়লা শারমিন। এসময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক মো: আবু তাহের সহ দুই প্লান্টের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ সহকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর মানব স¤পদ বিভাগের উধ্বর্তন ব্যবস্থাপক হারুন উর রশিদ। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের দুই প্লান্টে প্রায় সাড়ে ৩ হাজারের অধিক নারী সহকর্মীগণ প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে নারীদের সামাজিক এবং পারিবারিক সহ সকল ক্ষেত্রে সাহসী ও অগ্রনী ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

