স্টাফ রিপোর্টার : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাঁড়ারার জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ^াসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ^রদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)। এদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক এবং রিংকু বালু বহনকারী গাড়িচালক। অভিযানে নেতৃত্ব দেয়া মো. মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিলো। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

