নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটর কমিটির মঙ্গলবার দুপুরে টেবুনিয়া বাজার মনিটরিং করেন। এ সময় তারা খুচরা ও পাইকারি দোকানে দোকানে গিয়ে বাজারদর ও ক্রেতাদের সুবিধা নিয়ে কথা বলেন দোকানীদের সাথে। নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে সতর্ক করেন তাদেরকে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে কমিটির সদস্য এ বি এম ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের সাথে অংশ নেন টেবুনিয়া বাজার কমিটির নেতা কাজী রাজ্জাক, সজিব সরদার, আবু সরওয়ার মিঠু, মো.শাহজাহান, আনোয়ার হোসেন, বাবু হোসেন, বাবুল আক্তার, লিটন হোসেনসহ সংশ্লিষ্টরা। অভিযানিক দল জানান, পবিত্র রমজান ঘিরে বিভিন্ন হাট বাজারে তাদের এই মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
