বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে। সে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মূল আটটি পদের একটিতে সহ মুখপাত্র হিসেবে জায়গা করে নিয়েছেন পাবনার ছেলে ফারদিন হাসান আন্তন। নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের এই শিক্ষার্থী জুলাই আন্দোলনের সামনের সারির একজন নেতা ছিলেন। ফারদিন হাসান আন্তন শহরের দিলালপুরস্থ চারতলা মোড়ের বাসিন্দা তার পিতা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ হাসান ইমাম টিপু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং মা তাহমিনা আকতার মুনিয়া গৃহিণী। ফারদিনের দাদা মরহুম আব্দুর রউফ আবেদ পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ছাত্র-জনতাকে সংগঠিত করা এবং স্বৈরাচারের পতন ঘটানোর পেছনে তার অগ্রণী ভূমিকা ছিলো। এর ফলস্বরূপ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই পদে তাকে জায়গা করে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

