পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য “ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮” বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেছেন নাটোর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. আমির হোসেন। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্য়কস দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. গোলজার হোসেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে নিয়ম-নীতি অনুসরণ করতে হবে। যেকোনো বিষয়ে আমাদের আইন জানা থাকলে কাজ করা সহজতর হয়ে থাকে। নিজের কাজকে জেনে বুঝে সততা ও স্বচ্ছতার সাথে সম্পাদন করতে হবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা নিতে হবে। প্রতিটি কাজকে সঠিক ও সুন্দরভাবে আইন জেনে করতে হবে। বিশ^বিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করতে হবে। পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মশালাটি সঞ্চালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

