স্টাফ রিপোর্টার : চাটমোহরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায়ই প্রচন্ড ব্যথা হতো, যা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে তিনি স্কুলে যাচ্ছেন। স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। ঘন্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

