স্টাফ রিপোর্টার : রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক। গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের বড় বাজারসহ বিভিন্ন বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ’আমরা আসছি ক্রেতা বিক্রেতা উভয়কে সতর্ক করতে। যাতে পণ্যের মূল্য বেশি নেয়া না হয়। বিক্রোতা যেখান থেকে পণ্য কিনবে তার যেন ভাউচার সংগ্রহ থাকে। এতে স্বচ্ছতা নিশ্চিত করা। যাতে বিক্রেতারাও লাভ করবে, ক্রেতারাও না ঠকে। অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

