স্টাফ রিপোর্টার : নৃত্য সংগঠন, গন্তব্যের আয়োজনে শহরের কৃষ্ণপুরে হয়ে গেল ‘বসন্ত উৎসব ১৪৩১’। বসন্তের গানের সাথে নাচ আর গানের মধ্য দিয়ে বসন্তকে উদযাপন করলো প্রতিষ্ঠানটি। সকাল নয়টা থেকে শুরু হয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী আয়োজনটি উপভোগ করেন সংস্কৃতিপ্রেমী দর্শকেরা। অনুষ্ঠানের শুরুতে গন্তব্যের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুন নাহারের অকালপ্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিদের বক্তব্যের বারবার প্রয়াত সভাপতির স্মৃতিকথা উঠে আসে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন আরা সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন। প্রায় ৩০ জন নৃত্যশিল্পী এরপর বসন্তের বিভিন্ন গানের সাথে নৃত্য পরিবেশন করেন। গত ১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুণ, ১৪৩১ আয়োজিত এ অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সংস্কৃতিকর্মী বিপ্লব ভৌমিক, শিক্ষাবিদ মোখলেছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক আবুল কাশেম, সমীর মজুমদার, শেখ তোজা ফাহমিদা চাঁদনী ও রাফিয়া রিঝি। যন্ত্র সহযোগিতায় ছিলেন নাজমুল। নৃত্যে অংশ নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী আরাধ্য হক ঐশিকা, সিয়াম, আফিযা বনি, সীথি, তোয়া, লামিয়া, নাবিলা, শুভশ্রী, সারা, জয়া, অর্পিতা, প্রহর, অন্বয় সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গন্তব্যের সাধারণ সম্পাদক মুনতাকীম তন্ময়। নৃত্য নির্দেশনায় ছিলেন তন্ময়, মৃন্ময়ী ও বনি। উল্লেখ্য, পাবনার প্রথম নৃত্য সংগঠন গন্তব্য বাংলা ১৪১৫ সাল থেকে বসন্ত উৎসব আয়োজন করছে। এবার ছিল এই আয়োজনের ১৭তম বছর।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

