শহর প্রতিনিধি : শহরের সর্বমহলে পরিচিতমুখ পুরাতন বাসষ্ট্যান্ড গলির ব্যবসায়ী আজিম হোসেন শনিবার দিবাগত রাত দুটোর দিকে শ^াসকষ্টজনিত সমস্যায় কলাবাগান ঈদগাহ মাঠের সন্নিকটে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী ও মিষ্টভাসী আজিমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বাসষ্ট্যান্ড এলাকায়। গতকাল বাদ যোহর কলাবাগান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

