জেলা ইজিবাইক মালিক সমিতি ও জেলা ইজিবাইক শ্রমিক সমিতি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা শুক্রবার বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ইজিবাইক মালিক-শ্রমিক সমন্বয় কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা পাভেল হাসান জাহাঙ্গীর। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের সভাপতি আব্দুল বারিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক। সভার শুরুতে সভার সভাপতি পাবনা জেলা ইজিবাইক মালিক-শ্রমিক সমন্বয় কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ‘পাবনা জেলা ইজিবাইক মালিক সমিতি’ এ হাজী রবিউল ইসলাম কে আহ্বায়ক ও সাজ্জাদ হোসেন জীবন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মালিক সমিতি গঠন করা হয়। এরপর আব্দুস সালাম কে আহ্বায়ক ও কামরুল হাসান তুফান কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ‘পাবনা জেলা ইজিবাইক শ্রমিক সমিতি’ গঠন করা হয়। উভয় কমিটিকে সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে এবং সুশৃংখল কাঠামোর মধ্যে এনে সংগঠনের বিকাশের জন্যে পাভেল হাসান জাহাঙ্গীর কে প্রধান সমন্বয়ক ও মিলন হোসেন সন্টু কে সমন্বয়কের দায়িত্ব অর্পণ করা হয়। সভার সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর উভয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। উপস্থিত মালিক ও শ্রমিকরা নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। সকলের সর্বসম্মতিক্রমে আনন্দমূখর পরিবেশে অনুর্ধ ১ বছরের জন্য এই কমিটি অনুমোদিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

