এফএনএস বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে গণ-বরখাস্তের আদেশ গত বৃহস্পতিবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম আলসুপের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বের ইতিহাসে কোনও আইন অনুসারে, অন্য কোনও সংস্থার কর্মী নিয়োগ বা বরখাস্ত করার কোনো কর্তৃত্ব অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেই। কংগ্রেস সংস্থাগুলোকে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা দিয়েছে। তিনি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উদাহরণস্বরূপ বলেন, প্রতিরক্ষা বিভাগের নিয়োগ ও বরখাস্ত করার কোন আইনগত ক্ষমতা রয়েছে। পশ্চিম উপকূলের আরেক ডিস্ট্রিক্ট জাজ শরণার্থী প্রবেশের ওপর তার নিষেধাজ্ঞা স্থগিত করার কয়েকদিন পর ও জন্মগত নাগরিকত্বের সাংবিধানিক গ্যারান্টি বাতিল করে তার নির্বাহী আদেশ স্থগিত করার কয়েক সপ্তাহ পরেই এটি ঘটলো। বৃহস্পতিবারের আদেশটি এমন সময় দেওয়া হলো যখন ইউনিয়ন ও অ্যাডভোকেসি গ্রুপগুলো ফেডারেল সংস্থাগুলোকে সমস্ত প্রবেশনারি কর্মীদের বরখাস্ত করার অবৈধ আদেশের বিরুদ্ধে মামলা করে। দেশটিতে চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে কর্মরত একজন ফেডারেল কর্মীকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। যদিও তাদের নিম্ন পদ থেকে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। আইনজীবীরা বলেন, ইউনাইটেড স্টেটস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর সাংবিধানিক, সংবিধিবদ্ধ বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই, যে তারা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিতে পারে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

