শহর প্রতিনিধি : মানব কল্যাণী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দালিফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় গোপালপুরস্থ (মুক্তিযোদ্ধা বকুল এমপির গলি) ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। অনুষ্ঠানে অসহায়দের মাঝে ২০ কেজি চাউল, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ২০০ গ্রাম পাপড়, আধা কেজি খেজুর, ১০০ গ্রাম হলুদ গুড়া, ১০০ গ্রাম মরিচ গুড়া, ১০০ গ্রাম ধনিয়া গুড়া, ২ কেজি চিনি, ৫ কেজি পিয়াজ, আধা কেজি রসুন ও ২ কেজি মসুর ডাউলসহ প্রত্যেককে ৩ হাজার ৩ শ ৮৫ টাকার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের ও অনুষ্ঠানের সভাপতি মরহুম দালিফের পিতা ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সংগঠনের কার্য নির্বাহী সদস্য দেওয়ান মাজহার মুন্নুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামুন সাব্বির, দালিফের চাচা ঠিকাদার সাইফুল ইসলাম লোটন ও যুগ্ন সাধারণ সম্পাদক সাকিল পায়েল, দালিফের সহপাঠী শাহরিয়ার ইসলাম, তানভীর রহমান ও তাহাসান রিহান বক্তব্য দেন। অনুষ্ঠানে শামীম রায়হান চন্দন, সহ সভাপতি আবুল আহসান খান রেয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট, ফজলে রাব্বি ফারুক, বিপ্লব ভৌমিক প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দালিফ পাবনা সদর আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ভাতিজা। দালিফের পিতা ফরিদুল ইসলাম খোকন জানান, ২০২২ সালের ১১ মার্চ দালিফের মানবতার সেবার স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। বয়ঃসন্ধি পরবর্তীতে সুস্থ সবল করে বাচ্চাদের সমস্যাগুলো সাইকিয়াট্রিস্ট এর উপস্থিতিতে কাউন্সিলিং করা হয়। আমরা মুলত ৯ম,১০ম, একদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ কাউন্সিলিং করে থাকি। যাতে তারা মাদকসহ সকল খারাপ কাজ থেকে দুরে থেকে নিজেকে দেশের সেবা করার যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। শুধু তাই না গাছ লাগানো, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, গরম মৌসুমে সরবত বিতরণ ইত্যাদি কাজ করে থাকি। গতবছর তাপদাহের সময় দালিফ ফাউন্ডেশনের “জলপান কার্যক্রমে” একটানা ৯০ দিন ১ শ ২০ থেকে ৩০ জনকে সাবমার্সিবলের ঠান্ডা পানি পান, চিড়া, আখের গুড় খাওয়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছি। এখন আরও কিছু নতুন কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে গতবছর ২৮ জনের মাঝে পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থ নারী-পুরিষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবছর সেটা বাড়িয়ে ৪০ জন করেছি। সামনের বছর আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে তাদের। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, স্কুল থেকে ফেরার পরে পেছনে কোনো অসহায় ফকির এসে বাড়ির দরজাতে দাড়ালে দালিফ ওর মাকে বলতেন মা আমি বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার খাবারটা ওনাকে দিয়ে দেও আমি তাকে সাথে এনেছি বাসার ভেতরে। পরিবারের লোক কখনো কখনো বুঝতো সে না খেয়েও সাথে আনা মানুষটাকে খাবার দিলো। তিনি অকালে মৃত্যুবরনকারী তার মরহুম সন্তান মানবপ্রেমী দালিফের জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

