স্টাফ রিপোর্টার : যে কোন মুল্যে আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতি কঠোরভাবে দমন করা হবে। এ শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ী ও দুর্বৃত্তরা দ্রব্যমুল্য বাড়িয়ে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে অবৈধ ফায়দা হাসিল করতে চায়। যে কোন মুল্যে তাদের দমন করা হবে। আসন্ন রমজানে এবার মানুষ যাতে স্বাচ্ছন্দে এবং নায্য মুল্যে পণ্য কিনতে পারে সে জন্য বাজার অভিযান জোড়দার করার সিদ্ধান্তের কথা জানান তিনি। গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন রমজানে দ্রব্যমুল্য সহনীয় রাখতে এবং আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোরতাজা আলী খান, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, র্যাবের পাবনা ক্যাম্প কমান্ডার স্ক্রোয়াডোন লিডার ইলিয়াস হোসেন, এনএসআইর উপ-পরিচালক তৌফিক ইকবাল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এসএম সোহায়েল, পৌরসভা, বিদ্যুৎ বিভাগ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধিসহ অনেকে। সভায় পবিত্র রমজানের ইফতারী, সেহরী ও তারাবীর সময় সময় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহবান জানানো হয়। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং কমিটি আরিফপুর হাজিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করেন ও ব্যবসায়ীদেরকে সর্তক করেন যেনো সাধারন মানুষের সাথে কোনরূপ প্রতারণা বা মূল্য বেশি নেওয়া না হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

