নিজস্ব প্রতিনিধি : ইছামতি নদীর দুপাশের বসতিদের উচ্ছেদ করে নদী খনন করে পুনরুজ্জীবিত করার দাবিতে গতকাল পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা আলহাজ¦ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপ্যাল আলহাজ্ব ইকবাল হোসাইন। বক্তারা ইছামতি নদী উদ্ধারের সাথে সাথে যারা ক্ষতিপূরণ পাবার যোগ্য তাদের ক্ষতিপূরণের টাকাটাও বন্টনের দাবি জানান। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ, সংগঠনের সদস্য আমিনুর রহমান খান, হাসান আলী, খালেদ আহমেদ, আলেয়া, পারভিন, বুরহানউদ্দিন, আব্দুল কাদের, শামসুল আলী, নজরুল ইসলাম, কৃষিবিদ জাফর সাদেক, শফিকুল ইসলাম, মাওলানা আবাদুল ইসলাম, আলাউদ্দিন বিন কাশেম, শফিক আল কামাল সুবাহান মারুফ, আব্দুল মোমিন সাগর প্রমূখ। মানববন্ধন শেষে তারা র্যালী করে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

