নিজস্ব প্রতিনিধি : ইছামতি নদীর দু পাড়ের বসতি উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নদী পাড়ের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। গতকাল সকালে নদীপারের শত শত নারী পুরুষ শহরের আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন ইছামতি নদী পারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, জাহাঙ্গীর হোসেন পাভেল, আল মাসুদ রিজভী, আল মমিন, আবুল হাশেম, বাবুল হোসেন প্রমূখ। এসময় আন্দোলনরত বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পাবনা পৌর এলাকার মধ্যে অবস্থিত ইছামতি নদী পারের বৈধ বসতিরা তাদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। জেলা প্রশাসকের কাছেও পানি উন্নয়ন বোর্ড এর কাছে গিয়েছেন। কিন্তু নতুন করে এই উচ্ছেদ অভিযান বন্ধ করে নদী পাড়ের বৈধ জমির মালিক ও বসতিদের ক্ষতিপূরণ দিয়ে ইছামতি নদী খনন করার উদাত্ত আহবান জানান তারা।
প্রসঙ্গত, ১৭৫৩ কোটি টাকা ব্যায়ে পাবনার ইছামতি নদী খনন শুরু হয়েছে। প্রায় ১৯ কিঃমিঃ দৈর্ঘ্যরে এই নদীর পৌর এলাকার মধ্য দিয়ে রয়েছে প্রায় ৫ কিঃ মিঃ। পৌর এলাকার সিঙ্গা বাইবাস এলাকা থেকে দক্ষিন রামচন্দ্রপুরের এই ৫ কিঃমিঃ নদীর দুই পাড়ে প্রায় ১৩ হাজার বৈধ বসতি রয়েছে বলে জানা গেছে। তবে জেলা প্রশাসনের তালিকা অনুসারে ২৮৩ জনের তালিকা অন্তঃভৃুক্ত হয়েছেন। ৭টি মৌজায় ৯০টি মামলা পাবনা আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে। তাই ইছামতি নদী পুনরুজ্জীবিত সংস্কার ও খনন কাজ সঠিক ও সুন্দর ভাবে করতে বৈধ বসতীতের ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাসের সুযোগ করে দিবেন সরকার ও প্রশাসন এমনটাই দাবি তাদের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

