মাসুদ রানা : আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর ডিগ্রি কলেজের উদ্যোগে জমকালো আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে গতকাল দিনব্যাপি পিঠা ও বসন্ত বরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন। পিঠা উৎসবে সভাপতিত্ব করেন পারখিদিরপুর ডিগ্রিকলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন। উৎসবে দুধ চিতই, রস মঞ্জুরি পিঠা, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, ঝাল পিঠা, নারকেল নাড়ু, মুগ পাক্কন, পাটিসাপটা, বাঁশবোশা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ বিভিন্ন বাহারি নামের ও রকমের পিঠা টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। নানা রকমের পিঠা তৈরি করে এতে যোগ দেন শিক্ষার্থীরাসহ এলাকার গৃহিনীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

