পাবিপ্রবি প্রতিনিধি : দেশব্যাপী চুরি ডাকাতি খুন ও ধর্ষনসহ নৈরাজ্য বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বেলা বারোটায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনার থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সন্নিকটে অবস্থান গ্রহন করে। এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের আইন পাশ করার দাবি জানান। একই সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। কর্মসুচিতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

