পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) নাম ও লোগো ব্যবহার করে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গতবছরের ১২ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭১তম সভার ৭১.৩ নং সিদ্ধান্ত অনুযায়ী বিশ^বিদ্যালয়ের নীতিনির্ধারকরা জরুরি আলোচনা শেষে বিশ^বিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে পাবিপ্রবিকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছেন। ফলে এখানকার কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত থাকতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ^বিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এসব কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ছাত্রদল পাবিপ্রবির নামে তাদের কমিটি ঘোষণা করে এবং ছাত্রশিবির বিশ^বিদ্যালয়ের নাম ব্যবহার করে একটি প্রকাশনা উৎসবের আয়োজন করে। এসব সকারনেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করেন অভিজ্ঞমহল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
