স্টাফ রিপোর্টার : পৌর সদরের চক ছাতিয়ানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দুপুরে চক ছাতিয়ানি এলাকার অবকাশ নামের একটি বাসভবনের সামনে ফুলের বাগান থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, ডিবির ওসি হাসান বাসির, এসআই বেনু রায় উপস্থিত ছিলেন। ডিবির ওসি হাসান বাসির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা করা হয়। এ সময় অনেক উৎসুক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ওসি আরো জানান, ‘কে বা কারা সেখানে অস্ত্র-গুলি রেখে গেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাস্তার দু’পাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

