স্টাফ রিপোর্টার : পৌর জামায়াতের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার আরিপপুরস্থ আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সঞ্চালনায় ও পৌর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সাহিত্যিক ডক্টর ইদ্রিস আলম, সংগঠনের তারবিয়াত সেক্রেটারি আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান, এস এম ইদিস প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ইকবাল হোসাইন বলেন, বাংলা ভাষাকে মূল্যবান দিতে হবে, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার চালু করতে হবে। অন্য ভাষা শিখার আগে প্রথমে বাংলা ভাষা ভালো করে আয়ত্ত করতে হবে, পরবর্তীতে প্রয়োজনে অন্য ভাষা শিক্ষা গ্রহণ করা দরকার রয়েছে। মাতৃভাষাকে মূল্যায়ন না করতে পারলে দেশ ও জাতির অগ্রগতি হওয়া সম্ভবপর নয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

