স্টাফ রিপোর্টার : জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে আলহাজ¦ আবুল কালাম আজাদ বাচ্চু ও সম্পাদক পদে আলহাজ¦ সুলতান মাহমুদ খান এহিয়া নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ৪১৫ জন ভোটারের মাঝে ৩৭৪ জন সদস্য ভোট প্রদান করেন। সভাপতি পদে আলহাজ¦ আবুল কালাম আজাদ বাচ্চু ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী আলহাজ¦ আব্দুল হামিদ পিকে পেয়েছেন ১৫১ ভোট। সহ সভাপতি পদে সামসুদ্দোহা জামী ২১৩ ভোট ও আলমগীর হোসেন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী মতিয়ার রহমান ১৬৭ ভোট ও আলহাজ¦ গোলাম রব্বানী পেয়েছেন ১৩৩ ভোট। সম্পাদক পদে আলহাজ¦ সুলতান মাহমুদ খান এহিয়া ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী কাজী মাহবুব আলম (কাজী আলম) পেয়েছেন ১৭৫ ভোট। কোষাধ্যক্ষ পদে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। এ পদের অপরপ্রার্থী আব্দুল আউয়াল জোয়াদ্দার ১৫২ ভোট পেয়েছেন। যুগ্ন সম্পাদক (উন্নয়ন) পদে ২০১ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন রনি নির্বাচিত হয়েছেন। এ পদের অন্য প্রার্থী এস এম ফরিদ উদ্দিন ১৫০ ভোট পেয়েছেন। যুগ্ন সম্পাদক (লাইব্রেরি) পদে আমিনা খাতুন শুভ ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী আমিনুল ইসলাম পান ১৫৯ ভোট। যুগ্ন সম্পাদক (সংস্কৃতি) পদে রাশিদ নিস্তার মিশুক ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী কামাল হোসাইন পেয়েছেন ১৩৮ ভোট। অডিটর পদে পলাশ আলী ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপরপ্রার্থী এমরান চৌধুরী ১৩১ ভোট পান। সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. শামছুজ্জামান নান্নু (২২২ ভোট), খন্দকার শাহ আলম স্বপন (১৯৫ ভোট), মেজবাহ আহসান অনিক (১৮৮ ভোট) ও আহসান হাবিব পিনু বিশ^াস (১৮৭ ভোট)। সদস্য পদের অপরপ্রার্থীদের মাঝে সোনিয়া পারভীন ১৫৯ ভোট, মঞ্জুর কাদের মুন্না ১৫১ ভোট, মাজেদুল ইসলাম ১৩৫ ভোট ও কুদরত আলী ১১৬ ভোট পেয়েছেন। নির্বাচন শেষে নির্বাচনী সভার সভাপতি প্রবীণ আইনজীবি আব্দুর রহিম খান ফলাফল ঘোষনা করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে আইনজীবিদের মাঝে সমিতি ভবনে দিনভর ছিলো এক আনন্দমুখর পরিবেশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

