সরকারি শহীদ বুলবুল কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল সাড়ে সাতটায় কলেজের শহীদ মিনারে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে সকল বিভাগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ইসমত আরা, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় দিবসসমূহ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ আহমেদ। উল্লেখ্য, এর আগে ২০ ফেব্রুয়ারি কলেজের সকল শ্রেনীকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

