স্টাফ রিপোর্টার : স্কয়ার কনজুমার বিভাগে দীর্ঘদিন চাকরি করা ও বর্তমানে মাল্টিন্যাশনাল কোম্পানী এলিট কসমেটিকস এ রাজশাহী ও রংপুর বিভাগীয় আর এস এম আব্দুল্লাহ আল মামুন শুক্রবার সকাল সাতটায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। বৃহস্পতিবার শহরের পুলিশ লাইনস সংলগ্ন বাসায় অসুস্থ হয়ে পরলে রাত পৌনে একটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সদরের সাদুল্লাপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের মরহুম মিনহাজ উদ্দিনের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে প্রান্ত ও প্রিয়, ৩ ভাই, ৪ বোনসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী মামুনের মৃত্যুর খবর জেনে ঢাকা, বগুড়া ও খুলনা থেকে ছুটে আসেন কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরাসহ নানাস্থান থেকে অসংখ্য মানুষ। মামুন দুবলিয়া উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৯ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। মেধাবী ছাত্র মামুন বুলবুল কলেজ থেকে এইচ এস সি ও সরকারি এডওয়ার্ড কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সে ছিলো সকলের প্রিয়ভাজন। শুক্রবার বাদ আসর হাপানিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে হাপানিয়া গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিনজনদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

