পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এদিন ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোক র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। আরও শ্রদ্ধাজ্ঞাপন করে ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান প্রথমেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদার দাবীতে ভাষা আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। ৫২ থেকে ৭১ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ আমরা পেয়েছি। ভাষার জন্য প্রাণ দিয়েছে, এমন ইতিহাস বাংলাদেশের মতো পৃথিবীর আর কোথাও পাওয়া যাবেনা। তিনি সব স্তরে বাংলা ভাষার প্রচলন, নিজস্ব সংস্কৃতি তুলে ধরা এবং নিজস্ব ঐতিহ্য প্রতিষ্ঠার কথা বলেন। শুধুমাত্র ফুল দিয়ে ভাষাকে মর্যাদা প্রদান করা যাবেনা, প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার জন্য মনের মধ্যে নিজের দেশ, পতাকা এবং ভাষাকে ধারণ করতে হবে। অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর। বাদ জুম্মা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এদিকে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় খেলার মাঠে শহীদদের স্মরণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহীদ স্মৃতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

