স্টাফ রিপোর্টার : কোনো ধরনের অনুমতি ছাড়াই সদর উপজেলার চরতারাপুরে কতিপয় রাজনৈতিক ব্যক্তির নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের উৎসব চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। নদীর তীর ঘেষে বালুর উত্তোলনের ফলে হুমকিতে কৃষকদের শত শত বিঘা ফসলি জমি। প্রকাশ্য দিবালোকে এমন অপকর্ম চললেও নেই প্রশাসনিক কোনো ধরনের পদক্ষেপ। স্থানীয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়াইলবাড়ি এলাকায় পদ্ম নদীতে একাধিক পয়েন্ট করে এই বালু উত্তোলন চলছে। একেবারে নদীর তীর ঘেষে তাদের কর্মকান্ড চলছে। পাহারা বসিয়ে প্রতিদিন একাধিক ভেকু মেশিন দিয়ে অর্ধশতাধিক ট্রাকের মাধ্যমে বালু উত্তোলন চলছে। এসব বালুর বোঝায় ট্রাকগুলো চলে যাচ্ছে ইউনিয়ন ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে। প্রতিদিন সেখান থেকে ৫ থেকে ১০ লাখ টাকার বালু বেচাকেনা চলছে, যার সিংহভাগ চলে যায় সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের পকেট। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, আগে এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে বালু উত্তোলন চলছিল। বালু উত্তোলনের ফলে কয়েক মাস আগে গর্তে পড়ে তিন শিশু মারা গেলেও তারা কর্মকান্ড থামানো যায়নি। গত ৫ আগস্ট পরবর্তিত পরিস্থিতিতে তারা পালিয়ে গেলে হাল ধরেছেন স্থানীয় বিএনপি নেতারা। এসব জমি বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন, নদী ভাঙনে নদী গর্ভে চলে যায়। কিন্তু জমির মালিকদের নানা হমকি দিয়ে তাদের নিষেধ উপেক্ষা করেই এসব কর্মকান্ড চলছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমি বিষয়টি জানি না। এটা এসিল্যান্ডের বিষয়। আমরা খবর পেলে এসিল্যান্ড মহোদয়কে বলি। আপনারা একটু এসিল্যান্ডকে বলেন। তিনি আমাদের বললে আমরা প্রয়োজনে অভিযান চালাবো এবং ভ্রামম্যান আদালত করা হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাবনা সদর ভূমি সহকারী কমিশনার মুরাদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই তবে দেখি খোজখবর নিচ্ছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
