বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে আন্তর্জাতিক সাহিত্য সমাবেশ রোববার সন্ধ্যায় দৈনিক সিনসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন কবি বিশ^নাথ ভট্টাচার্য, মুর্শিদাবাদ, ভারত, বর্ষিয়ান কবি ও কথা সাহিত্যিক আজিজুর রহমান আলমগীর, কৃষিবীদ জাফর সাদেক, এস, এম মাহবুব আলম, সম্পাদক দৈনিক সিনসা। সাহিত্য সমাবেশ উপলক্ষে প্রকাশনা উৎসবে মানিক মজুমদার ও রণজিৎ বিশ্বাস সম্পাদিত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ৭২জন কবির সচিত্র জীবনীসহ কবিতা সম্ভার নিয়ে নির্বাচিত কবিতা সংকলন ‘হৃদ্যতার আলো’ সেলিম রেজা রচিত ‘পৃথিবী বাঁচতে চায়,‘আধুনিক যগে অন্ধকার দিক’ পৃথিবী বাঁচতে চায়’ সন্ত্রাস ও জঙ্গীবাদের ভয়াবহতা’ ও বঙ্গীয় সিদ্দিক রচিত ‘সেবা বিনিময় দান’ মধুসূদন মজুমদার রচিত উপন্যাস ‘পথে হলো দেখা’ এবং দুই বাংলার কবিদের রচনা সম্ভার নিয়ে মানিক মজুমদার সম্পাদিত আন্তজাতিক মাতৃভাষা দিবস সংখ্যা খোলাচোখ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বাঙলা সাহিত্য অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য কবি, গল্পকার ও কণ্ঠশিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য (মুর্শিদাবাদ ভারত), প্রাবন্ধিক গোলাম রব্বানী (পাবনা), প্রবন্ধিক ও সমাজসেবক সেলিম রেজা (সিরাজগঞ্জ) কবি শেখ মুন্নু বাঙলাভাষী (রাজবাড়ী) কে আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ ২০২৫ প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিনুর রহমান খান, কবি সেলিম রেজা, ড. মনছুর আলম, কবি মধুসূদন মজুমদার, শফিক আল কামাল প্রমুখ। আগত কবি সাহিত্যিকদের খোলাচোখ পত্রিকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস, এম মাহবুব আলম। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
