স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের শিল্প ও বস্ত্র কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন জানান, রোববার রাতে র্যাব রফিকুল ইসলাম লিটনকে গ্রেফতারের পরে আমাদের কাছে হস্তান্তর করেন। সোমবার সকালে আমরা তাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করেছি। সেখান থেকে দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রফিকুল ইসলাম লিটন পাবনা-৪ এর এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর পরে উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়নপত্র কিনে আলোচিত হয়েছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
