স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে রাশিয়ানদের চলাচলকারী বাসের ধাক্কায় সিএনজির চালকসহ ৬ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল দুপুরে ঈশ^রদী পাবনা সড়কের আলহাজ¦ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহ আহতদের মধ্যে ২ জনের অব¯’া আশংকা জনক। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে দাশুড়িয়া গামী যাত্রী বোঝাই একটি সিএনজি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীণসিটি থেকে ঈশ^রদী গামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং মিনিবাসের সামনের গ্লাস ভেঙে যায়। এই ঘটনায় নাটোর বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের মোখলেসুর রহমান এর ছেলে সিএনজি ড্রাইভার সাগর (৩৬) একই এলাকার পরিতোষ কুমারের ছেলে প্রসেনজিৎ (২৮), ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মালেক জোয়ার্দার এর স্ত্রী চুমকি বেগম (৩৮), খালেক জোয়ার্দার এর মেয়ে লামিয়া (১৬) এবং চাটমোহর উপজেলার সারলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে এমদাদুল হক (৩৫) আহত হয়। ঘটনার পরপরই ¯’ানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে সিএনজি চালক সাগর ও যাত্রী চুমকি, সাথী এবং প্রসেনজিৎ এর অব¯’া আশংকা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ¯’ানান্তর করা হয়েছে বলে জানা গেছে। অন্য দুজন উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সামান্য আহত অজ্ঞাতনামা একজন ঘটনা¯’ল থেকে নিজেই ¯’ানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে নিজ গন্তব্যে চলে গেছে বলে জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
