স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্য এ্যাড. মুহাম্মদ মহিউদ্দিন, কমরেড প্রসাদ রায় ও অধ্যক্ষ আমিরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণ করেছে প্রেসক্লাবের সদস্যরা। গতকাল সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মুহাম্মদ মহিউদ্দিনের তৃতীয়, প্রবীণ সদস্য কমরেড প্রসাদ রায়ের ২৯ তম ও প্রবীণ সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলামের ১৬ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সভায় বক্তারা বলেন পেশাগত সুনামের পাশাপাশি সামাজিক দায়বদ্ধা নিয়ে তারা কাজ করে গেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটেও তাদের অবদান ছিলো উল্লেখ করবার মতো। অসহায় মানুষের খেদমতে তাদের নানামূখী উদ্যোগ আজো শ্রদ্ধার সাথে স্মরণ করেন অসংখ্য মানুষ। ব্যাক্তিত্বে আচার আচরণে তারা নিজেদেরকে সকলের কাছে গ্রহনযোগ্য করে তুলতে সামর্থ্য হয়েছিলেন। তাদের কথা এখনো উঠে আসে কারন তারা ছিলেন ভালো কাজের অনুপ্রেরণাঘেরা ব্যাক্তিত্ব। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম। স্মরণ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাবের প্রবীণ সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মির্জা আজিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, মরহুম অধ্যক্ষ আমিরুল ইসলামের মেয়ে লিমন আমির, মরহুম অধ্যক্ষ আমিরুল ইসলামের শ্যালক হাজারী জাকির হোসেন চুন্নু, মরহুম এ্যাড. মুহাম্মদ মহিউদ্দিনের মেয়ে মেরিনা খাতুন মিলি, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ড. নরেশ মধু, সাংবাদিক আব্দুল হামিদ খান, সাংবাদিক রাজিউর রহমান রুমী প্রমূখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। স্মরণ সভায় ক্লাবের সদস্যবৃন্দ ও প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
