স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঈশ^রদী পৌর বিএনপি। প্রকৃত ঘটনা উদঘাটন করতে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন নেতাকর্মীরা। পৌর কমিটির নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে ঈশ^রদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দুঃখ প্রকাশ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি জাকারিয়া পিন্টুসহ ঈশ^রদী বিএনপির ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে শেখ হাসিনার ট্রেনে হামলার ঘটনায় করা মামলায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। এদিন একজন সাংবাদিকের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএনপির এ নেতা প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া ছিল, হাইকোর্ট প্রাঙ্গণে বিশৃঙ্খলা করা যাবে না। ঘটনার সময় ঈশ^রদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে ধাক্কা দিলে দু-তিনজন অচেনা যুবক এসে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায় দাবি করে ফজলুর রহমান বলেন, তাদের কেউ চিনতে পারেনি। এ ঘটনার জেরে মেহেদীকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। ঈশ^রদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ, ভিডিও ফুটেজ ফের পর্যালোচনা করে ও প্রকৃত ঘটনা তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সাংবাদিক সম্মেলনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
