পাবিপ্রবি প্রতিনিধি : প্রায় এক যুগ পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে প্রকাশ্যে এলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রশিবির। গতকাল সকাল ৮টায় পাবনা শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম রহমান জয়ের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে এ র্যালী বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে জড়ো হতে থাকে শিবির কর্মীরা। এরপর প্রধান ফটকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীর পদযাত্রা শুরু হয়। র্যালীটি পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পাবনা শহর ও জেলা শাখার র্যালীর সাথে যুক্ত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রকাশ্যে র্যালীর বিষয়ে জানতে চাইলে পাবনা শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম রহমান জয় বলেন, বিশ^বিদ্যালয়ে রাজনীতি বন্ধ থাকার জন্য আমরা ক্যাম্পাসের ভিতরে র্যালী করতে পারছি না। তাই পাবনা শহর ছাত্রশিবিরের উদ্যোগে আজ ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বিশ^বিদ্যালয়ের ব্যানারে র্যালী করেছি। বিশ^বিদ্যালয়ে কমিটি প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, সাময়িক কিছু সময়ের জন্য আমরা কমিটি প্রকাশ করছি না, তবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
