ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাজমুল হুদাকে পিটিয়েছে কয়েকজন ছাত্রীর অভিভাবক। বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থাপিত উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে। নাজমুল হুদা দুপুরে ঐ বিদ্যালয়ে চিত্রাঙ্গন শেখানোর অযুহাতে ছাত্রীদের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা গিয়ে ওই কর্মকর্তাকে পিটুনি দেয়। ওই ইন্সট্রাক্টর উপজেলার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুশীলন করছিলো। তখন ইন্সট্রাক্টর নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অযুহাতে ঐ ছাত্রীদের বিভিন্ন অযুহাতে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। তখন ঐ ছাত্রীরা বিষয়টি তাদের একজন শিক্ষিকাকে জানান। ওই শিক্ষিকা তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে বিষয়টি অবগত করেন। তখন প্রধান শিক্ষক ঐ ইন্সট্রাক্টরকে ডেকে বিষয়টা জানতে চাইলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে ওই শিক্ষার্থীরা বিষয়টি পরে তাদের অভিভাবকদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাজমুল হুদাকে পিটুনি দেয়। ঘটনার সতত্যা স্বীকার করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ঘটনায় নাজমুল হুদা তার ভুল স্বীকার করেন। এরপরেও অভিভাবকেরা এসে তাকে মারধর করেন। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এখন অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
