ক্রীড়া প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টুর্ণামেন্ট ইয়ুথ ফেষ্টিভ্যাল এর অংশ হিসাবে আয়োজিত প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২০২৪-২৫ এর খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৮ উইকেটে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে ফাইনালে উঠেছে। শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ টসে জয়লাম করে প্রথমে ব্যাট করতে নেমে ৩২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে । দলের পক্ষে মুশফিক মনোয়ার ৪২, কাওসার আহমেদ ১৭ ও হাসিবুল ইসলাম ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২৩ রান। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর পক্ষে তন্ময় চৌধুরী ১৩ রানে ৫ টি ও জোনায়েদুল ইসলাম ২৪ রানে ৪ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামিম শেখ ২৬, আরাফাত ইসলাম নীল ২৬, রিফাত আহমেদ ১৫ অপঃ ও শেখ শাখাওয়াত ১১ অপঃ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২৫ রান। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পক্ষে দিব্য সাহা ৩০ রানে ২ টি উইকেট লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সঞ্জয় সাহা ও শফিকুল ইসলাম শফিক, স্কোরার রাইসুল ইসলাম রিজন, স্কোরবোর্ড হাসান আল ইসলাম। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর উপর্যুপুরি ৩য় জয় এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ৩ খেলায় ২য় পরাজয়। আগামী ৮ ফেব্রুয়ারী প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলা ঃ ( সকাল ৯ টা) ঃ পাবনা জিলা স্কুল বনাম জাগির হোসেন একাডেমী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
