নিজস্ব প্রতিনিধি : সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধানী ডোনার ক্লাব, পাবনা প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ধানী ডোনার ক্লাব পাবনার প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খোকন, অর্থ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান শান্ত, সহ-সম্পাদক আব্দুল মজিদ, গোলাম হাসনায়েন বিপ্লব প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা বেগম লিপি, নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন রিমন, আনিসুর রহমান, শান্তি খাতুন প্রমুখ। প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ বলেন, সন্ধানীর প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে রক্ত দিলে মানুষের শরীরে কোন ক্ষতি হয় না, বরং প্রিয়জনের প্রয়োজনের নিজেরা রক্ত দিলে পেশাদার রক্তদাতারা নিরুৎসাহিত হবে এবং রক্তের অভাবে কোন রুগী মারা যাবে না, যার ফলে মানুষ আজ তাদের প্রিয়জনের প্রয়োজনে নিজেরাই রক্ত দিচ্ছে যা কিনা সন্ধানীর প্রতিষ্ঠার ফলেই সম্ভব হয়েছে। সন্ধানী সারাদেশব্যাপী মানুষের বিভিন্ন বিপদে পাশে দরায়। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সাধারণ সম্পাদক আবুল হাসেম রোজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
