স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মারমী জয়কালীবাড়ি মন্দির ঈশ^রদীর উদ্যোগে মারমী আদিবাসিদের মাঝে গতকাল কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। কর্মসূচিতে যুবদল নেতা আজিজুল হক লিটন, শরিফুল ইসলাম লিটু, সুমন নাজমুল হাসান, জাকির হোসেন, রায়হান মল্লিক রাজু, আকরাম হোসেন, আকবর হোসেন, আবদুল্লাহ্ আল সৃজন, আকাশ খান, বিপুল, সাইম প্রমূখ অংশ নেন। এসময় মাড়মী মন্দির কমিটির সভাপতি সাংবাদিক ড. নরেশ মধু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, সদস্য সুদর্শন তালুকদার, রতন কুমার সাহা, প্রেম কুমার দত্ত ও রতন অধিকারী উপস্থিত ছিলেন। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা তার বক্তব্যে আদিবাসীদের জীবনজীবিকার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। তিনি বলেন জনগনের নেতা এ্যাড. শিমুল বিশ^াসের জন্য আজকে আপনাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। তার জন্য সকলে দোয়া করবেন। আমরা যেনো পারস্পরিক উপকালে সকলে সকলের পাশে দাড়াতে পারি এটাই প্রত্যাশা রইলো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
