পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গতকাল জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান-এর নেতৃত্বে প্রশাসন ভবন থেকে এক র্যালি বের হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও অতিরিক্ত গ্রন্থাগারিক হাফিজুর রহমান মোল্লা। র্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, গ্রন্থাগারে এসে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অনলাইনে বই পাওয়া গেলেও নতুন বইয়ের ঘ্রাণ অন্যরকম। পড়াশোনার মাধ্যমে জ্ঞানের ভান্ডারকে আরও প্রসারিত করতে হবে। তিনি বলেন, লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
