স্টাফ রিপোর্টার : ক্লাশের সহপাঠী ও সিনিয়রদের দ্বারা মানসিক অত্যাচার ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছে পাবনা কালেক্টরেট মডেল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী উসরাত ইসলাম স্নাতা। এ অভিযোগ তার পরিবারের। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে শহরের জেলাপাড়াতে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী স্নাতার পিতা নজরুল ইসলাম জানান, তার মেয়ের সহপাঠী এবং দশম শ্রেনীর তিনটে মেয়ের দ্বারা সে মানসিকভাবে অত্যাচারিত হচ্ছিলো। এই মেয়েরা স্নাতার ইন্সটাগ্রাম আইডি অনেক ছেলের কাছে সরবরাহ করে ও তাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে অশালিনভাবে হেনস্তা করতো। একারনে তার মেয়ের পড়ালেখাসহ মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তো। স্নাতাকে বেশ কয়েকবার প্রাননাশেরও হুমকি দেওয়া হয়। নানান দুশ্চিন্তায় নিজে অপমানবোধ ও লজ্জিত হয়ে হতাশ হয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় অকালে স্বেচ্ছায় নিজের জীবননাশ করা শিক্ষার্থী স্নাতার পিতা কালেক্টরেট মডেল স্কুলের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে বীনিতভাবে অনুরোধ জানিয়েছেন যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর জীবনে এমন ঘটনা না ঘটে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
