ক্রীড়া প্রতিবেদক : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক ফুটবল ফুটবল প্রতিযোগিতা মঙ্গলবার বিকালে আটঘরিয়া উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলা দেবোত্তর ইউনিয়ন পরিষদ বনাম আটঘরিয়া পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্য ড্র হলে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকারে আটঘরিয়া পৌরসভা ৩-১ গোলে দেবোত্তর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল ইসলাম, আটঘরিয়া পৌরসভার সচিব সজীব কুমার, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ, সহযোগী রেফারি ছিলেন মাসুম ও রিপন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
