স্টাফ রিপোর্টার : দৈনিক ইছামতিতে গত ২৯ জানুয়ারি মেডিক্যাল কলেজে চান্স পেয়েও ভর্তিসহ পড়ালেখা নিয়ে শঙ্কিত মেধাবী ছাত্রী মেঘলা শীর্ষক খবর প্রকাশের পরে এ খবর জেনে শিক্ষার্থী মেঘলার পড়াশোনার সকল দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মেঘলা ও তার পরিবারকে ডেকে নগদ অর্থ প্রদানসহ এই সহযোগিতার ঘোষণা দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারন স¤পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, আরটিভি ও নিউ নেশনের পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দরিদ্র মেধাবী শিক্ষার্থী মেঘলাকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন ও তাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য, মেঘলা এবারে দিনাজপুর মেডিক্যাল কলেজে চান্ন পেয়েছে। সে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের মৌগ্রামের মো. হাশমত মির্জা ও মোছা. চায়না খাতুনের একমাত্র মেয়ে। তার পিতা মো. হাশমত মির্জা দিনমজুর হিসেবে কৃষিকাজে সম্পৃক্ত রয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
