নিজস্ব প্রতিনিধি : শহরের দোহারপাড়ার বাসিন্দা মরহুম আয়েজ ড্রাইভারের ছেলে ব্যবসায়ী মো. শেখ ফরিদ চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার সোরওয়ার্দি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমানের ভাই ও পরিবহন শ্রমিক নেতা শেখ রনির পিতা। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বাদ যোহর আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
