স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ বছর কাজ করছি। তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়ে যাবো। দল মত পথ যার যার শ্রমিকশ্রেনী এক কাতার। যুগে যুগে শ্রমিকেরা তাদের অধিকার রক্ষায় কাজ করে গেছে, আন্দোলন করেছে সফলও হয়েছে। মজলুম শ্রমিকেরা কখনো কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। একে অপরের সাথে মিলেমিশে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যান। আপনাদের যে কোনো প্রয়োজনে একজন সাথী হিসেবে কাজ করে জীবনের বাকিটা সময় কাটাতে চাই। গতকাল সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ বারিক হোসেন। বক্তব্য দেন ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর রহমান রানা, আশরাফ হোসেন রাজন, সাইদুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, ইজি বাইক সমিতির আব্দুস সালাম, সেলুন শ্রমিক সমিতির সভাপতি সেলিম হোসেন, হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাম হোসেন, বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি হ্যারিক হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
