স্টাফ রিপোর্টার : জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক বাম নেতা কমরেড টিপু বিশ^াস বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ-মার্কিন সাম্রাজ্যবাদ, দালাল লুটেরা পুঁজিসহ আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। শ্রমিক, কৃষক মেহনতি মানুষসহ প্রকৃত বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জিনিসপত্রের দামের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ^াস ঘটছে। দেশের খেটে খাওয়া স্বল্পআয়ী নিম্নআয়ী পা ফাটা মানুষের অধিকার নিয়ে কারো কোনো মাথ্যা ব্যথা নেই। ফলে সকলকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার জন্য কাজ করে যেতে হবে। গতকাল সকালে জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কমিটির উদ্যোগে জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কার্যালয়ে জাতীয় কৃষক, খেতমজুর সমিতির কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও জাতীয় গণফ্রন্ট সিরাজগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক কমরেড আসাদ আলীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণফ্রন্টের জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সদস্য আব্দুল কুদ্দুস, জাতীয় কৃষক খেতমজুর সমিতি পাবনা জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সদস্য মাহাতাব উদ্দিন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সদস্য আব্দুস শুকুর প্রমুখ নেতৃবৃন্দ। স্মরণসভার শুরুতে কমরেড আসাদ আলীর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
