ক্রীড়া প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টুর্ণামেন্ট ইয়ুথ ফেষ্টিভ্যাল এর অংশ হিসাবে আয়োজিত প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায়,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২০২৪-২৫ এর খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৪৪ রানে জাগির হোসেন একাডেমী কে পরাজিত করেছে । শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় জাগির হোসেন একাডেমী টসে জয়লাম করে প্রথমে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ কে ব্যাট করতে পাঠালে তারা প্রথমে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে । দলের পক্ষে শাখাওয়াত হোসেন ২৬, রিফাত আহমেদ সেজান ২২ ও আসিব ১৩ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২৬ রান। জাগির হোসেন একাডেমীর পক্ষে খালিদ হাসান ২১ রানে ৫ টি, রিফাত আলী মৃধা ২৫ রানে ২ টি এবং শাহেদ মোল্লা ও শরিফুজ্জামান সাবিত যথাক্রমে ১১ ও ১৮ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে জাগির হোসেন একাডেমী ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহেদ মোল্লা ১৬, ওমর ফারুক ১৫ ও মাহফুজুর রহমান ১১ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১৩ রান। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর পক্ষে শাখাওয়াত হোসেন ২০ রানে ৪ টি, এস এম জোনায়েদুল ও তন্ময় চৌধুরী যথাক্রমে ১৬ ও ১৮ রানে ২ টি করে এবং রিফাত আহমেদ সেজান ও তামিম শেখ উভয়েই ৯ রানে ১ টি করে উইকেট লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও রিসালত আলী রাসু , স্কোরার ওয়াহেদুর রহমান সেজান ,স্কোরবোর্ড হাসান আল ইসলাম। ২ খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর উপর্যুপরি ২য় জয় এবং জাগির হোসেন একাডেমীর ২য় পরাজয়। আজকের খেলা ঃ আজ কোন খেলা নাই। আগামীকালের খেলা ঃ ( সকাল ৯ টা) ঃ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ বনাম পাবনা জিলা স্কুল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
