স্টাফ রিপোর্টার : বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ঈশ^রদীতে এস এ পরিবহন শাখা থেকে নকল ডার্বি সিগারেট ও বিভিন্ন ব্র্যান্ডের নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। রোববার রাত সোয়া নয়টার দিকে ঈশ^রদী থানার পাশে অবস্থিত এস এ পরিবহনের শাখায় অভিযান পরিচালনা করে তা উদ্ধার করা হয়। উদ্ধার তালিকায় আছে ডার্বি সিগারেট ৭ হাজার প্যাকেট, ৬ হাজার প্যাকেট মনমোহন বিড়ি, রানা বিড়ি ২ হাজার প্যাকেট, দেশ বিড়ি ৩ হাজার ২ শত প্যাকেট এবং আকিজ বিড়ি ১২ হাজার ৪ শত প্যাকেট। কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম ও থানা পুলিশ এস আই সেলিম রেজার নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে সিগারেট ও বিড়িগুলোকে নকল হিসেবে ধারণা করেন ঈশ^রদীর কাস্টমস অফিসার। বিজিবি-৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম জানান, ভেড়ামারা থেকে নকল বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও ডার্বি সিগারেট নিয়ে ঈশ^রদীর দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিড়ি ও সিগারেটের গাড়ির পিছু নিয়ে ঈশ^রদীর এস এ পরিবহন শাখা থেকে এগুলো উদ্ধার করি। আমরা এগুলো উদ্ধারের পরে থেকে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করি। কিন্তু মালিক না পাওয়ায় সেগুলো আপাতত কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিড়ির মালিক সঠিক কাগজ দেখাতে পারলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। কাগজপত্র এবং মালিককে না পাওয়া গেলে আইগত প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
