স্টাফ রিপোর্টার : সুজানগর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি হাসমত আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল জানান, রোববার বিকালে সুজানগর বাজার থেকে নিজ গ্রামের বাড়ি মধুপুর যাওয়ার পথে মথুরাপুর নামক স্থান থেকে তাকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। তবে দলীয় নেতাকর্মীরা ও স্থানীয়রা এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন। তারা এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
