স্টাফ রিপোর্টার : গ্রেফতারের পর পুলিশের গাড়ি থেকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শেষে ও ভিডিও ফুটেজ দেখে শিউলি খাতুন নামের প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকসহ ১১ জনকে গ্রেফতার দেখানো হয়। রোববার দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করে জানিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় সুজানগর থানার উপ-পরির্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে সোমবার সকালে আব্দুল ওহাবসহ ৬৪ জনের নামে উল্লেখ করে এবং ২/৩ শ অজ্ঞাত মানুষকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই বাকি আসামিদেরকে গ্রেফতার করা হবে। এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত দশটার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন। উল্লেখ্য, রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেফতার করে পুলিশ। পরে তার সমর্থকরা নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি পুলিশের। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
