ক্রীড়া প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টুর্ণামেন্ট ইয়ুথ ফেষ্টিভ্যাল এর অংশ হিসাবে আয়োজিত প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায়,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে পাবনা জিলা স্কুলকে পরাজিত করেছে । শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ টসে জয়লাভ করে পাবনা জিলা স্কুল কে ব্যাট করতে পাঠালে তারা প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিরাজ হোসেন ২৫, হাসিবুল হাসান ১৯, তাহমিদ হাসান ১৬, সাকিব রহমান ১৫, আরাফাত খান ১০ ও আব্দুল্লাহ আল আমুন ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২৬ রান। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর পক্ষে তামিম শেখ, সাদিব সাম্মাম, জুবায়ের আহমেদ হিমেল ২৪ ও তন্ময় চৌধুরী যথাক্রমে ০৪, ১৬ , ২৪ ও ২৪ রানে ২ টি করে এবং জোনায়েদুল , এস এম জুনায়েদুল ইসলাম ২৫ রানে ১ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক রিফাত আহমেদ ৫৫ অপঃ ও আরাফাত ইসলাম নীল ২৪ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ৩৮ রান। পাবনা জিলা স্কুল এর পক্ষে তাহমিদ হোসেন, মিরাজ হোসেন ও মাহফুজ হোসেন যথাক্রমে ৯, ১৮ ও ২৬ রানে ১ টি করে উইকেট লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন , স্কোরার বিপ্লব হোসেন, স্কোরবোর্ড হাসান আল ইসলাম। সকালে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম , এ ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্য্যকরী পরিষদ সদস্য মাসুদ রানাসহ উভয় স্কুলেরক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ৭ দিন ব্যাপী প্রতিযোগিতায় মোট ৪ টি স্কুল অংশ নিচ্ছে। আজকের খেলা ঃ ( সকাল ৯ টা) ঃ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ বনাম জাগির হোসেন একাডেমী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
