স্টাফ রিপোর্টার : শহীদ বুলবুল সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ বদর উদ্দিন বার্ধক্যজনিত কারনে গতকাল সকাল আটটায় শহরের আতাইকুলা সড়কের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি ২ ছেলে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সোহেল ও পাভেলের পিতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্বজনেরাসহ এলাকাবাসী ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ আসর বাংলাদেশ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে অধ্যাপক বদর উদ্দিনের মৃত্যুতে শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন, শহীদ বুলবুল কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, মিষ্টি বিপণী কেন্দ্র পান্তুয়ার স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কল্লোল নবী, পৌর সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোসাদ্দেক হোসেন চেঙ্গিস, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, দৈনিক ইছামতির শহর প্রতিনিধি লিয়াকত আলী মন্টু প্রমূখ গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
