পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য গতকাল শনিবার দুইটি পর্বে ‘ওয়ার্কশপ অন সায়েন্টোমেট্রিকস: টুলস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশ^বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে সকালের পর্বে প্রভাষক ও বিকালের পর্বে সহকারী অধ্যাপকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সকালের পর্বে প্রভাষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ভবিষতের রাজনীতি হবে অর্থনীতির রাজনীতি। অর্থনীতির বাজার যে দখল করতে পারবে, বিশ^ তার দখলে থাকবে। এই অর্থনীতিতে জয়ী হতে হলে গবেষণার কোনো বিকল্প নাই। সেজন্য আমাদের গবেষণাভিত্তিক জাতি গঠন করতে হবে। আমাদের পরিকল্পনা নেই কেন? কারণ আমরা দেশকে ধারণ করি না। আমাদের সবাইকে দেশকে ধারণ করা এবং পরিকল্পনা করে এগুতে হবে। আমাদের দেশের ছেলেমেয়েরা মেধাŸী। তারা দেশের বাইরে গিয়ে ভালো করলেও ফিরে এসে দেশের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গবেষণায় আর মন দেয় না। উচ্চতর শিক্ষার জন্য মানসম্মত পাবলিকেশন খুব দরকার। আমাদের আত্মউন্নয় দরকার। জানার আগ্রহটা খুব গুরুত্বপূর্ণ। মানসম্মত জার্নালে পাবলিকেশন বেশি কার্যকর। অনেক বেশি পাবলিকেশন দরকার নেই। মানসম্মত পাবলিকেশন কম হলেও সমস্যা নাই। কারণ মানসম্মত পাবলিকেশন জীবন পরিবর্তন করে দিতে পারে। উপাচার্য আরও বলেন, আমাদের কৃষি, রেমিটেন্স ও গার্মেন্টস সেক্টর অর্থনীতির মূল কেন্দ্র। গার্মেন্টেসে প্রতিযোগিতা বাড়ছে, সবকিছু অটোমেটিক (স্বয়ংক্রিয়) হয়ে যাচ্ছে। এ সকল সেক্টর চিহ্নিত করে গবেষণা করতে হবে। তাঁতসহ পাবনার অনেক বিষয় আছে, যা নিয়ে গবেষণা হতে পারে। গবেষণার জন্য আমাদের আশেপাশের অনেক কিছুর প্রতি খেয়াল রাখা যেতে পারে। গবেষণার জন্য মূল বিষয় চিহ্নিত করে ফোকাস করতে হবে। অনেক পড়াশোনা করা এবং সময়ের সঙ্গে আমাদেরকে পরিবর্তন করা দরকার। উপাচার্য জানান, বিশ^বিদ্যালয়ে রিসার্চ সেল হবে। ভালো গবেষকদের এই সেল থেকে প্রণোদনা দেওয়া হবে। শিক্ষকরা যতবেশি গবেষণা করবেন ততবেশি সমৃদ্ধ হবেন। বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা আহবান করে, সেখানে অংশগ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, আত্মউন্নয়ন দরকার। বেশি নয় মানসম্মত জার্নালে কম পাবলিকেশনই যথেষ্ট। এমনভাবে গবেষণা করুন, যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়। দ্বিতীয় পর্বে সহকারী অধ্যাপকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, দেশের জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের কোয়ালিটি শিক্ষা দিতে হবে। বর্তমানে অর্থনীতির একটা বড় অংশ আইটি সেক্টর কেন্দ্রিক। এই সেক্টরকে আমাদের জয় করতে হবে। বিশ^বিদ্যালয়ের র্যাঙ্কিং বাড়াতে হবে। গবেষণার জন্য শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। তিনি বলেন, পাবনার মানুষের বড় সম্পদ এই বিশ^বিদ্যালয়। দুই পর্বেই শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো.শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক নূর আলম ও কর্মকর্তা শেখ মাহমুদ কানন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
