পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। ঐ ছাত্রলীগ নেতার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ^বিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি। শুক্রবার বিকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে সদর থানা পুলিশ তাকে আটক করেন। পুলিশ জানান, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিলো। ঐ ছাত্রলীগ নেতা বিকালে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। এরপর ওখান থেকে ৯৯৯ এর মাধ্যমে পাবনায় সদর থানায় ফোন দিয়ে জানানো হয় ছাত্রলীগের এক কর্মীকে শিক্ষার্থীরা আটক করেছেন। এরপর পুলিশ গিয়ে ঐ ছাত্রলীগ নেতাকে আটক করেন। থানায় ছাত্রলীগ নেতা সালমান ফারসি শোভনের সাথে কথা বলে জানা যায়, বিকালে তিনি সরকারি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান৷ এ সময় ছাত্র শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন। কথা বলার সময় পেছন থেকে ১৫-২০ জন ছেলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এরপর পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় ঐ ছেলেরা তার বাইক ও দুটি ফোন রেখে দেয়। এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, এডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিলো। এ সময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। এরপর পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিবিরের কেউ জড়িত নয়, আমাদের কর্মসূচির যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্যই পুলিশকে ফোন দেওয়া হয়। আর উনার ফোন, বাইক কে নিয়ে গেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারবোনা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, যাকে আটক করা হয়েছে সে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এই বিষয়ে কাজ করছি। যদি তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোন অভিযোগ না পাওয়া গেলে আমরা অন্য ব্যবস্থা নিবো। আর ওনার ফোন আর বাইকের বিষয়টা আমরা দেখছি। যারা আমাদের ফোন দিয়েছে তাদের দুইজনকে ডেকেছি, আমরা তাদের সাথেও এই বিষয় কথা বলবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
